শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

বগুড়ার শাজাহানপুরে শিহাব উদ্দিন বাবু (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার সাবরুল বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বাবু শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক এবং সাবরুল বাজার এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তিনি সাবরুল বাজারের শহিদুল মৎস্য ভান্ডারের স্বত্বাধিকারী ছিলেন।বাজারের ব্যবসায়ীরা জানান, শিহাব উদ্দিন বাবু সাবরুল বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার উদ্যোগ নেন।

এসময় একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। বাজারে লোকজন কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পরপরই বাজারের লোকজন দোকানপাট বন্ধ করে চলে যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। ঘটনার পর সাবরুল বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হাটের ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য নিয়ে দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

প্রকাশিত সময় : ১১:৩৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১