শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাগমারায় গলাই ফাঁস দিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

রাজশাহীর বাগমারায় এরশাদ আলী (৩৫) নামের এক যুবকের গলাই ফাঁস দিয়ে আত্নহত্যার বিষয়টি রহস্যজনক মনে করছেন এলাকার লোকজন। এরশাদ আলীর জন্মস্থান রাজশাহীর পুঠিয়া উপজেলার তেবাড়িয়া গ্রামে হলেও তিনি একই জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামে বড় হয়েছেন। বাগমারা থানার পুলিশ নিহত এরশাদ আলীর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন।

বাগমারা থানার পুলিশ ও এলাকার লোকজন জানান, অল্প বয়সে এরশাদ আলী তার মা-বাবাকে হারিয়ে পুঠিয়ার তেবাড়িয়া গ্রাম থেকে বাগমারার রামরামা গ্রামের বোনের বাড়িতে বসবাস করেন। এরশাদ আলীর বয়স পূর্ণ হওয়ায় বোন ও বোন জামাই মিলে পুঠিয়ে উপজেলার নিমপাড়া হলহলা গ্রামের জনৈক ব্যক্তির কন্যার সাথে বিবাহ দেয়। বিয়ের পর তাদের ঘরে দুইটি পুত্র সন্তান জন্ম নেয়। স্বামী এরশাদ আলীর অনুপস্থিততে স্ত্রী অন্য এক ছেলের সাথে পরোকিয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি স্বামী এরশাদ আলীর নজরে আসলে তিনি স্ত্রীকে শাসন করেন। সুযোগে বুঝে স্ত্রী পুঠিয়ায় তার বোনের বাড়িতে চলে যায়। এরশাদ আলী নিতে গেলে স্ত্রী আসবেনা বলে তাকে সাফ জানিয়ে দেয়। সেখান থেকে ফিরে এসে সবার অজান্তে এরশাদ আলী তার রামরামার বাড়িতে গলাই ফাঁস দিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এরশাদ আলীর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

গলাই ফাঁস দিয়ে লাশটি ঝুলে থাকার দৃশ্য দেখে এলাকার লোকজন ও পুলিশের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। অনেকেই ধারনা করছেন এরশাদ আলীকে হত্যা করে লাশটি তার বাড়িতে ঝুলিয়ে রেখে গেছে। পরিবার ও এলাকার লোকজনের এমন সন্দেহের কারনেই পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, গলাই ফাঁস দিয়ে এরশাদ আলী নামের যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাটিয়ে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা উদঘাটন ও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগমারায় গলাই ফাঁস দিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত সময় : ১০:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১