রাজশাহীসহ বিভাগের ২ জেলায় মোট ২১৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার(১ জুন) রাজশাহীর একটি পিসিআর ল্যাবে ২৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয় বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি বলেন, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁর ২৬৬ জন রোগীর করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ১৭৩ জনের করোনা পজিটিভ এসেছে। রাজশাহীতে ৯৪ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া ল্যাবটিতে ১৫৩ জনের করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 
























