শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেলে আরও ৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও সাতজন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর থেকে বুধবার ভোর পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে তারা মারা যান বলে জানান রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় যে সাতজন মারা গেছে তাদের মধ্যে পাঁচজনই করোনা পজিটিভ। আর উপসর্গ নিয়ে মারা গেছে দুইজন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও রাজশাহীর তিনজন, নাটোরের একজন। এ নিয়ে গত আট দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৬৮ জন। যার মধ্যে ৩৭ জন করোনা শনাক্ত রোগী

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরো জানান, বুধবার পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ২২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি রয়েছেন ১৭ জন।

তিনি জানান, ২৪ ঘন্টায় করোনা ইউনিটে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, রাজশাহীর ৯ জন ও নাটোর, জয়পুরহাট ও পাবনার একজন করে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী মেডিকেলে আরও ৭ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৪:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১