মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউনে ঘুরাঘুরি, টাইগার-দিশার বিরুদ্ধে পুলিশের মামলা

বলিউডের বর্তমান সময়ের আলোচিত দুই তারকা টাইগার শ্রফ ও দিশা পাটানি। বিভিন্ন কারণে সবসময় আলোচনায় থাকে এই ‍জুটি। এবার মামলা খেয়ে ফের আলোচনায় তারা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। কোভিড-১৯ মহামারির আইন অমান্য করায় বুধবার এই মামলা দায়ের হয়েছে।

ভারতের মহারাষ্ট্রে চলছে লকডাউন। লকডাউন চলাকালে দুপুর ২টার পর থেকে বাড়ির বাইরে বের হওয়া নিষেধ। টাইগার ও দিশা মুম্বাইয়ের ব্যান্ডস্টান্ড এলাকায় গাড়ি নিয়ে ঘুরছিলেন। পরে পুলিশ তাদের আটকালে এর পেছনে কোনো যুক্তিযুক্ত কারণ দেখাতে পারেননি তারা।

পুলিশ জানায়, ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় (সরকারি আদেশ অমান্য) মামলা দায়ের হয়েছে। তবে জামিনযোগ্য অপরাধ হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়নি। অনেকদিন থেকেই টাইগার-দিশার প্রেমের গুঞ্জন উড়ছে। যদিও প্রেমের সম্পর্কের বিষয়টি বরাবরই অস্বীকার করেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লকডাউনে ঘুরাঘুরি, টাইগার-দিশার বিরুদ্ধে পুলিশের মামলা

প্রকাশিত সময় : ১২:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১