শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাজেট: যেসব পণ্যের দাম বাড়বে

নতুন অর্থবছরের (২০২১-২২) বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে এ বাজেট প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী।

এই বাজেটে কিছু পণ্যে আয়কর, শুল্ক, ভ্যাট অথবা সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। তাতে সেসব পণ্যের দাম বাড়তে পারে।

মদ-বিয়ার: মদ-বিয়ার এ জাতীয় পণ্য আমদানিতে বাজেটে ২০ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। তাই মদ-বিয়ারের দাম আগামীতে বাড়তে পারে।

সিগারেট: এবার প্রিমিয়াম কোয়ালিটির সিগারেটের মূল্যস্তর বাড়ানো হয়েছে। তাই এ ধরনের সিগারেটের দাম বাড়তে পারে।

টাইলস ও স্যানিটারিওয়্যার: এসব পণ্যের পরিবেশক ও ডিলারদের নিট কমিশনের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এতে টাইলস ও স্যানিটারিওয়্যারের দাম কিছুটা বাড়তে পারে।

থিম পার্কের রাইড: এমিউজমেন্ট পার্ক স্থাপনের রাইডসামগ্রীর ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এতে খরচ বাড়তে পারে শিশুদের বিনোদনকেন্দ্র স্থাপনের-বাংলাদেশের খবর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাজেট: যেসব পণ্যের দাম বাড়বে

প্রকাশিত সময় : ১১:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১