রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে থামছেই না মৃত্যুর মিছিল। হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ প্রানহানির ঘটনা ঘটে। এর আগে গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত আরও ৭ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে ৯ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহী ২ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর একজন ও পাবনার একজন করে মারা গেছেন।
করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে এসেছিলেন তারা। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া গতকাল বুধবার সকাল ৯টা পর্যন্ত করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন ২২৪ জন।

নিজস্ব প্রতিবেদক 
























