বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বিভাগে করোনায় সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৪ জুন) তাঁদের মৃত্যু হয়। শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় বিভাগের রাজশাহীতে তিনজন, চাঁপাইনবাবগঞ্জে ছয়জন, বগুড়ায় একজন এবং নাটোরে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৫৯২ জনের মৃত্যু হলো।

এর মধ্যে সর্বোচ্চ ৩১৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৯৩ জন মারা গেছেন রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৫১ জন, নওগাঁয় ৪৫ জন, নাটোরে ২৭ জন, জয়পুরহাটে ১২ জন, সিরাজগঞ্জে ২৪ জন এবং পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিভাগে নতুন ২৮৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ৬৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৩২২ জন। এদের মধ্যে ৩১ হাজার ৮৪০ জন সুস্থ হয়েছেন।

রাজশাহী বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৯৮৪ জন কোভিড-১৯ রোগী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

রাজশাহী বিভাগে করোনায় সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৫:১৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১