শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আপাতত লকডাউন নয় দিনাজপুরে, চলবে অ্যাকশন প্ল্যান

ভারত সীমান্তবেষ্টিত জেলা দিনাজপুরে করোনা সংক্রমণ রোধে আপাতত লকডাউন দেওয়া হবে না।  সংক্রমণ রোধে অ্যাকশন প্ল্যান নিয়েছে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি।  সপ্তাহব্যাপী এই অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করা হবে

রোববার রাতে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এই জরুরি সভা।

সোমবার থেকেই এই অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্যবিভাগ, স্বেচ্ছাসেবী টিম, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ সংশ্লিষ্টরা।

অ্যাকশন প্ল্যানের মধ্যে থাকছে- মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে বাধ্য করা, অযথা ভিড় এড়ানোর জন্য দিনাজপুর শহরে চা-এর স্টল বন্ধ করা, লিচু মার্কেটে সার্বক্ষণিক একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম নিয়োজিত রাখা, করোনা আক্রান্ত রোগীদের বাসায় লাল পতাকা টাঙ্গানো হবে।

সভায় জানানো হয়, অ্যাকশন প্ল্যান সঠিকভাবে কার্যকর করা হলে দিনাজপুর জেলায় করোনা সংক্রমণ কমে আসবে। এসব অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করার পরও এক সপ্তাহের মধ্যে যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে প্রয়োজনে লকডাউন দেয়া হবে।

অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন সভায় সভাপতিত্ব করেন- দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি। সভায় ভার্চুয়ারি যোগ দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও করোনা পরিস্থিতি মোকাবেলায় দিনাজপুর জেলার কো-অর্ডিনেটর ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম।-তথ্য সূত্রঃ যুগান্তর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপাতত লকডাউন নয় দিনাজপুরে, চলবে অ্যাকশন প্ল্যান

প্রকাশিত সময় : ০৩:৪৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১