সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আরএমপি কমিশনারের সাথে চার বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক সাথে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৪ টি অপরাধ বিভাগের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অচঅ) ২০২১-২০২২ স্বাক্ষরিত হয়। রোববার পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ, ২০২১ রূপকল্প এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক প্রনীত কর্মসূচীর অংশ হিসেবে রোববার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চারটি অপরাধ বিভাগ-বোয়ালিয়া, মতিহার, শাহমখদুম, কাশিয়াডাঙ্গা এর সাথে আরএমপি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অচঅ) স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়। প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরন, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০৪১ এর যথাযথ বাস্তবায়নের লক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয় ২০২১-২০২২।

আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে সকাল ১১.৩০ টায় আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন ও উপ-পুলিশ কমিশনার (মতিহার) বিভূতি ভুষণ বানার্জী এর সাথে চুক্তির স্বাক্ষর করেন।

একই সময় উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম ও উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মোঃ মনিরুল ইসলাম এর সাথে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম ও উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম সহ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অচঅ) এর ফোকাল পয়েন্ট কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অচঅ) এর লক্ষ হচ্ছে সরকারি কর্মকান্ডের স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন করা। এ চুক্তিতে ৪ টি অপরাধ বিভাগের কৌশলগত উদ্দেশ্যেসমূহ, এসকল কৌশলগত উদ্দেশ্যে অর্জনের জন্য গৃহিত কার্যক্রম এবং এসকল কার্যক্রমের ফলাফল পরিমাপের কর্মসম্পাদন সূচক ও লক্ষ্য মাত্রাসমূহ উল্লেখ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

আরএমপি কমিশনারের সাথে চার বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

প্রকাশিত সময় : ১০:০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১