শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ৬ জুন রোববার দিবাগত রাত ৫টায় শ্রীমঙ্গলের কালীঘাট রোডস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি সুহেল মিয়া (৩২)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সোহেল মিয়া মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধুপাটিলা গ্রামের মৃত নজিব উল্যার ছেলে।
পুলিশ জানায়,সুহেল একজন চিহ্নিত মাদক কারবারি।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার: 

























