শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আদমদীঘিতে কষ্টি পাথরের মূর্তি ও বেদীসহ তিন চোরাকারবারী গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) অভিযান চালিয়ে কষ্টি পাথরের একটি মূর্তি ও একটি বেদীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এঘটনায় মঙ্গলবার রাতে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।
ওইদিন বিকেলে উপজেলার মিতইল গ্রামে অভিযান চালিয়ে মূর্তি ও বেদীসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি মুঠোফোন ও ৫টি সিমকার্ড ও নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত তিনজন হলেন, উপজেলার মিতইল গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৬৩), কাহালু উপজেলার বুরইল গ্রামের আব্বাস আলীর ছেলে আক্কাস আলীর ছেলে (৪২) ও নন্দীগ্রাম উপজেলার বাঁটদিঘী গ্রামের মলিন চন্দ্রের ছেলে বাদল চন্দ্র (৩৪)। গ্রেপ্তার তিনজনই মূর্তি চোরাকারবারী।

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) কিশোর রায়। র‌্যাবের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার  তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।

আদমদীঘি থানারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, এঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আদমদীঘিতে কষ্টি পাথরের মূর্তি ও বেদীসহ তিন চোরাকারবারী গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৩:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১