পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করছেনঃ ডাবলু সরকার । আজ সময় বেলা ১১ টা ৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশক্রমে ও করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে ১৬ নং ওয়ার্ড মালদা কলোনি বৌ বাজার ও মথুরডাঙ্গা মোড়ে পথচারী ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
দোকানদার সহ পথচারী ও জনসাধারণের ১ হাজার মাস্ক বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য ও ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনতাজ আহম্মেদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন জীবন, ক্রীড়া সম্পাদক রিপন শেখ, সদস্য ইমরান হোসেন বাবু, নাসিম শেখ, পারভেজ আহমেদ টুটুল, ফিরোজ হোসেন, নগর আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক আজিম শেখ, ১৬ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব শেখ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 

























