শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ইয়াবাসহ গ্রেফতার ১

মৌলভীবাজারে ইয়াবাসহ গ্রেফতার ১

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের   শেরপুর (আফরোজগঞ্জ) পোস্ট অফিস  এলাকা থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ।
বুধবার (৯ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, বেশ কিছুদিন ধরে সদর উপজেলার শেরপুর বাজার এলাকায় একটি শক্তিশালী মাদকদ্রব্য বিক্রেতা সিন্ডিকেট গড়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম ও এএসআই মোশাহিদ কামালসহ সঙ্গীয় পুলিশের একটি দল সেখানে অভিযান চালান।
অভিযানে  ওসমানীনগর উপজেলার কলারাই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে রাসেল আহমদ (৩০)কে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে  ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইফতেখার ইসলাম এক মাদক বিক্রেতাকে গ্রেফতার ও ৩২ পিস ইয়াবা উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিত সময় : ১২:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১