রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ভূমি সেবা সপ্তাহ শুরু

রাজশাহীতে ভূমি সেবা সপ্তাহ শুরু

‘ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি অধিগ্রহণের চেক ও ই-পর্চা হস্তান্তর করা হয়েছে।
এই সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ভূমি অধিগ্রহণের চেক ও ই-পর্চা হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ভূমি সেবার লক্ষ্যে মুজিববর্ষের চেতনায় একটি কার্যকরী ও সেবামূলক ভূমি সেবা সপ্তাহ পালন ও ভূমি উন্নয়ন বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে আলোকপাত করেন। তিনি বলেন, এবারের ভূমি সেবা সপ্তাহের কৌশলগত লক্ষ্য ও উদ্দেশ্যে হলো ডিজিটাল ভূমি সেবা ও এর প্রচার-প্রসার। ভূমি অফিসের সাথে জনগণের আরো নিবিড় সম্পর্ক গড়ে তোলা। ভূমি উন্নয়ন কর আদায় বৃদ্ধি করা এবং সর্বোপরি স্বচ্ছ ও জনবান্ধন ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া। সে লক্ষ্যে প্রত্যেক জেলা-উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে সেবা ক্যাম্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করা।

তিনি বলেন, সাধারণের মতামত জানতে ‘কেমন ভূমি সেবা চাই’ শিরোনামে বিদ্যালয় পর্যায়ে এক হাজার ও কলেজ পর্যায়ে এক হাজার ৫০০ শব্দ বিশিষ্ট রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এছাড়াও ভূমি সেবা সকলের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক ও ইউটিউবে ডিজিটাল ভূমি সেবাসমূহ শেয়ার ও পোষ্টিং এর ব্যবস্থা করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. মো. আব্দুল মান্নান এবং জেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ১৫ জনের মাঝে ভূমি অধিগ্রহণের চেক ও ই-পর্চা হস্তান্তর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে ভূমি সেবা সপ্তাহ শুরু

প্রকাশিত সময় : ০৮:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১