শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গা, আটক ১২

ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গা, আটক ১২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে ১২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।

শুক্রবার (১১ জুন) উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরএলাহী দক্ষিণ ঘাট থেকে স্থানীয়রা তাদের আটক করে।

আটক রোহিঙ্গারা জানায়, বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাতে নৌকা ভাড়া করে কক্সবাজারে তাদের পুরাতন ক্যাম্পের উদ্দেশ্যে ভাসানচর থেকে রওনা হয়। নৌকার মাঝি রাতের বেলা তাদের চর এলাহী ঘাটে নামিয়ে চলে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, স্থানীয় এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে পুলিশ আটকৃত রোহিঙ্গাদের থানায় নিয়ে আসে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গা, আটক ১২

প্রকাশিত সময় : ০৬:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১