শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

রাজধানীর উত্তরায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অনিবন্ধিত ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাবার তৈরি করায় শনিবার (১২ জুন) রাজধানীর উত্তরা ১১ নং সেক্টরে ভেজালবিরোধী অভিযানকালে এই জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন। মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাবার তৈরি করার দায়ে রেস্টুরেন্টকে জরিমানা ও তাৎক্ষণিক তা আদায় করা হয়। পরে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও লিফলেট প্রদান করা হয়।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন- মনিটরিং অফিসার, নিরাপদ খাদ্য পরিদর্শক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত সময় : ০৭:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১