রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ২৪ ঘণ্টায় আরো ১৪৩ জন আক্রান্ত

রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১০ জুন) দুটি পিসিআর ল্যাবে রাজশাহীর ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ দশমিক ০৭ শতাংশ করোনা শনাক্ত হলো। এছাড়া এই দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলা ব্যতিত চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরে মোট ১৭৭ জনের করোনা পরীক্ষা করে ৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১১ জুন) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর মোট ৫৭৬ জন রোগীর করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৭২ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের (১৯ দশমিক ৪৪ শতাংশ) করোনা পজিটিভ এসেছে। এছাড়া নাটোরে ০১ জনের নমুনা পরীক্ষা করে ০১ জনের (১০০ শতাংশ) পজিটিভ আসে এবং নওগাঁয় ১০৪ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৪৯ জনের (৪৭ দশমিক ১১ শতাংশ) দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে ২৪ ঘণ্টায় আরো ১৪৩ জন আক্রান্ত

প্রকাশিত সময় : ০৮:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১