রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও ৪৭ মৃত্যু, শনাক্ত ২৪৩৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ১১৮ জনের। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩৬ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২৬ হাজার ৯২২ জনে।

রবিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ২৪২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৬ হাজার ২৬৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৭৪৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১ লাখ ৭৫ হাজার ১১২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

মারা যাওয়া ৪৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন। এছাড়া চট্টগ্রামে ৯, রাজশাহীতে ৬, খুলনায় ৮, বরিশালে ১, সিলেটে ২, রংপুরে ৪ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৫ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ২ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৩ হাজার ১১৮ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৪৩৮ জন এবং নারী ৩ হাজার ৬৮০ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৯ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৮, ৪১ থেকে ৫০ বছরের ৪, ৩১ থেকে ৪০ বছরের ৫ এবং ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় আরও ৪৭ মৃত্যু, শনাক্ত ২৪৩৬

প্রকাশিত সময় : ০৬:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১