রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মুশফিক

বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ অর্থাৎ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টাইগার উইকেটকিপার মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের ফলে মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করে আইসিসি।
ঘরের মাঠের সেই সিরিজে একটি করে ফিফটি ও সেঞ্চুরিতে ৭৯ গড়ে ২৩৭ রান করেছিলেন মুশফিক। এ পুরস্কার জেতার পথে পাকিস্তানের ডানহাতি পেসার হাসান আলি ও শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবীন জয়াবিক্রমকে পেছনে ফেলেছেন তিনি।
মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি খেলা ছিল না। এপ্রিলের ২৯ তারিখ শুরু হয়ে ৩ মে শেষ হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচকেও বিবেচনায় রাখা হয়েছিল পুরস্কারের জন্য। সেই ম্যাচে দুই ইনিংস মিলে ১১ উইকেট নিয়ে মনোনয়ন পেয়েছিলেন লঙ্কান প্রবীন জয়াবিক্রম।
অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দুই ম্যাচে দুই ফাইফার তথা ৫ উইকেটসহ মোট ১৪ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি পেসার হাসান আলি। কিন্তু এ দুজনের পারফরম্যান্স মুশফিকুরের মতো নয়।
শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়া টেস্টের দুই ইনিংসেই ৪০ করে মোট ৮০ রান করেছিলেন মুশফিক। পরে ঘরের মাঠে হওয়া ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেন যথাক্রমে ৮৪ ও ১২৫ রানের ইনিংস, দুইটিতেই জেতেন ম্যাচসেরার পুরস্কার।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মুশফিক

প্রকাশিত সময় : ০৮:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১