শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুরুষ অভিভাবক ছাড়াই হজ করতে পারবেন সৌদি নারীরা

পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই সৌদি আরবের নারীদের হজের জন্য নিবন্ধিত হওয়ার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এখন থেকে অন্য নারীদের সঙ্গে দলবদ্ধভাবে হজ করতে পারবেন নিবন্ধিত সৌদি নারীরা। করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের মতো এবারও শুধু সৌদি আরবে বসবাসরত মুসলিমদেরই হজ করার অনুমতি দিচ্ছে দেশটি।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর ৬০ হাজার জনকে হজ করার অনুমতি দেওয়া হবে। আগামী জুলাইয়ে শুরু হতে চলেছে এবারের হজ। তবে এ বছর হজপ্রত্যাশীদের অবশ্যই টিকা গ্রহণকারী হতে হবে। অন্তত ১৪ দিন আগে কমপক্ষে এক ডোজ টিকা নিয়েছেন অথবা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার পর টিকা নেওয়া হয়েছে- শুধু এমন ব্যক্তিদেরই হজের অনুমতি দেবে সৌদি কর্তৃপক্ষ।

সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ দেশটির শরিয়া আইনের অনুচ্ছেদ ১৬৯ এর বি ধারাটি বাতিল করেছে, যেখানে লেখা ছিল বিবাহিত, অবিবাহিত ও বিচ্ছেদ হওয়া নারীদের পুরুষ অভিভাবকের অধীনে থাকতে হবে। তবে নতুন আইনে যেকোনো প্রাপ্তবয়স্ক নারীর আলাদা থাকার অধিকার দেওয়া হয়েছে। এ নিয়ে পুরুষ অভিভাবক তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করতে পারবেন না। কেবল ওই নারী কোনো অপরাধ করলেই তার বিরুদ্ধে অভিযোগ আনা যাবে।

দীর্ঘদিন ধরে সৌদি আরবের প্রচলিত নিয়ম ছিল, প্রত্যেক নারীকেই একজন পুরুষের অধীনে থাকতে হবে। যিনি হবেন তার স্বামী, ভাই, ছেলে, বাবা অথবা চাচা। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শে দেশটি ভিশন-২০৩০ বাস্তবায়নে কাজ করছে। সেই লক্ষ্যে এসব বিধিনিষেধ তুলে দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পুরুষ অভিভাবক ছাড়াই হজ করতে পারবেন সৌদি নারীরা

প্রকাশিত সময় : ১০:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১