শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের বড়লেখায় ইয়াবাসহ মাদক কারবারি শোয়েব গ্রেফতার 

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি শোয়েব আহমদ (২৬)কে গ্রেফতার করা হয়।
 পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার  মোহাম্মদ জাকারিয়ার  নির্দেশে মাদক উদ্ধার ও চোরাচালান আটক অভিযান পরিচালনাকালে বড়লেখা থানা পুলিশ ১৩ জুন রোববার  দুপুরে  অভিযান পরিচালনা করে বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণভাগ ইউনিয়নের  দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা  থেকে ৫০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত মাদক কারবারি শোয়েব আহমদ  জুড়ী উপজেলার পূর্ব বটুলী গ্রামের শফিকুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের বড়লেখায় ইয়াবাসহ মাদক কারবারি শোয়েব গ্রেফতার 

প্রকাশিত সময় : ১০:৪৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১