বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ত্ব-হা’র সন্ধানে কাজ করছে ডিবি

ত্ব-হা’র সন্ধানে কাজ করছে ডিবি

ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ নিখোঁজ চারজনের সন্ধানে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে সংবাদ সম্মেলন করে একথা বলেন ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

ডিবি কার্যালয়ে করা ওই সংবাদ সম্মেলনে বলা হয়, “আবু ত্ব-হাসহ চারজন নিখোঁজ হওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে রংপুরে। রংপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশও এ বিষয়টি নিয়ে কাজ করছে।”

এর আগে বুধবার সংবাদ সম্মেলন করে ইসলামী বক্তা আবু ত্ব-হা’র স্ত্রী সাবেকুন নাহার বলেন, “আমার স্বামী যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে তাকে দেশের প্রচলিত আইনে বিচার করা হোক। সে নিখোঁজ কেন? আমি শুধু তার সন্ধান চাই।”

১০ জুন বিকাল ৪টার দিকে দুই সহযোগীসহ আবু ত্ব-হা রংপুর থেকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকায় রওনা দেন।  তারপর গাড়ির চালকসহ তারা নিখোঁজ হন।  নিখোঁজের সময় ত্ব-হার সঙ্গে আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ ছিলেন।  তারাও নিখোঁজ রয়েছেন।

ওই রাত থেকে সবার মোবাইল ফোনই বন্ধ রয়েছে। এ ঘটনায় শুক্রবার বিকালে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় ত্ব-হার খোঁজ চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা আজেদা বেগম।-জাগরণ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

ত্ব-হা’র সন্ধানে কাজ করছে ডিবি

প্রকাশিত সময় : ০৬:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১