শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের বড়লেখায় ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

৫ কেজি গাঁজাসহ তিন জন গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ। গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও জব্দ করা হয়েছে।
বুধবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার উপ পরিদর্শক এসআই জাহেদ আহমদের নেতৃত্বে সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুর রহিমসহ একদল পুলিশ,পৌরসভার পানিদার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করেন। গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা এসময় জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়,গ্রেপ্তারকৃত তিনজন হলেন বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ডিমাই গ্রামের আব্দুস সালামের ছেলে কামাল আহমদ (২৫), আব্দুস সবুরের ছেলে জাহিদ আহমদ (১৯) ও মৃত নূর উদ্দিনের ছেলে মিজানুর রহমান (১৯)।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের বড়লেখায় ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

প্রকাশিত সময় : ০৫:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১