সার্জিও রামোস রিয়াল মাদ্রিদে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানার নিশ্চয়তা পাওয়া গেছে গতকাল। ক্লাব ওয়েবসাইটে জানানো হয়েছে, অধিনায়ক ক্লাব ছাড়ার পর এবার তার আর্মব্যান্ড পরতে যাচ্ছেন ব্রাজিলের তারকা মার্সেলো। ফলে ১১৭ বছর পর স্পেনীয় নন, এমন কাউকে অধিনায়ক হিসেবে পাচ্ছে সান্টিয়াগো বার্নাব্যু।
রিয়ালে নেতৃত্বের ভার দেওয়ার নিয়ম অনুযায়ী ১৫ বছর ধরে প্রথম পছন্দের দলে খেলছেন মার্সেলো। তাই রামসের পর জ্যেষ্ঠ খেলোয়াড় তিনিই। নিয়মিত অধিনায়কের আর্মব্যান্ড পরলে ১৯০৪ সালে রিয়াল মাদ্রিদের অধিনায়ক গুয়াতেমালার খেলোয়াড় ফ্রেড্রিকো রেভেল্টো পরবর্তী সময়ে বিদেশি অধিনায়ক হিসেবে নাম লেখাবেন এই ব্রাজিলীয়।
অবশ্য এমন প্রথার বিরোধিতা করেছিলেন জোসে মরিনহো। তাই ইকার ক্যাসিয়াসকে অধিনায়কত্ব দিতে চাননি তিনি। মরিনহো চেয়েছিলেন, মাঠে দৌড়ে খেলবে এমন কেউই অধিনায়ক থাকুক। সেই আশঙ্কা থাকছে মার্সেলোর ক্ষেত্রে। তিনি সাময়িক সময়জুড়ে খেলেন বিধায় প্রাথমিকভাবে তিনিই অধিনায়ক থাকলেও মাঠের অনুপস্থিতিতে করিম বেনজেমাই হবেন অধিনায়ক। বেনজেমা প্রথম পছন্দের দলে খেলছেন মার্সেলোর কিছুদিন পর থেকেই।
২০১৫ সালে ইকার ক্যাসিয়াস অধিনায়কত্ব ছাড়ার পর সেই দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছিলেন ১২টি ট্রফির অংশীদার সার্জিও রামোস। টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ টাইটেলধারী এই অধিনায়ক ছেড়ে যাবার পর অধিনায়ক মার্সেলো এবং বেনজেমা কিভাবে সবকিছু সামলে নেন সেটিই দেখার বিষয়।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 
























