সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোতে ইউক্রেনের প্রথম জয়

ইউরোতে ইউক্রেনের প্রথম জয়

ইউরোতে হার দিয়ে হয় ইউক্রেনের। নেদারল্যান্ডসের কাছে শেষ দিকের গোলে হেরে যায় তারা। তবে বৃহস্পতিবার (১৭ জুন) নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে বুখারেস্টে ২-১ গোলে জিতেছে ইউক্রেন।

প্রথমার্ধে ইউক্রেনের হয়ে গোল করেন আন্দ্রি ইয়ারমোলেঙ্কো ও রোমান ইয়ারেমচুক। ইউরোর ইতিহাসে তারাই প্রথম দুই খেলোয়াড়, যারা দলের প্রথম দুই ম্যাচেই গোল করেছেন। ডাচদের বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচেও দুজনই গোল করেন।

দ্বিতীয়ার্ধে লিডস ইউনাইটেডের এজগান আলিওস্কি একটি গোল শোধ দিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান। তার পেনাল্টি ইউক্রেন গোলকিপার জর্জি বুশচান ফেরত পাঠালে ফিরতি শটে গোল করেন তিনি। গোরান পান্দেভের ফাউলে নর্থ মেসিডোনিয়া পেনাল্টি পায়।‘সি’ গ্রুপে পরের ম্যাচে নেদারল্যান্ডস যদি অস্ট্রিয়ার কাছে হার এড়ায়, তবে নবাগত নর্থ মেসিডোনিয়া প্রথম দল হিসেবে এই ইউরো থেকে বাদ পড়বে। আগামী সোমবার গ্রুপের শেষ ম্যাচে দলটি মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। আর একই দিন ইউক্রেন মুখোমুখি হবে অস্ট্রিয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ইউরোতে ইউক্রেনের প্রথম জয়

প্রকাশিত সময় : ১০:৫৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১