আগামী রোববার ২০ জুন মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারাদেশে ৫৩ হাজার ৩ শত ৪০টি গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই অংশ হিসেবে মৌলভীবাজার জেলায় ৬ শত ৫৭ টি পরিবারের মাঝে প্রদান করা হবে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার স্বপ্নের ঘর।
শুক্রবার ১৮ জুন মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের ২য় পর্যায়ে শুভ উদ্বোধন সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- 

























