সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পেরুকে পাত্তাই দিলো না ব্রাজিল

পেরুকে পাত্তাই দিলো না ব্রাজিল

কোপা আমেরিকার ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছিল ভেনেজুয়েলাকে। দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে আরও বড় জয় পেয়েছে তারা। স্যান্দ্রো, নেইমার, এভারটন ও রিকারলিসনের গোলে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পেরুকে। প্রথমার্ধে ভালো খেলা পেরুকে দ্বিতীয়ার্ধে পাত্তাই দেয়নি সেলেকাওরা।

প্রথমার্ধে ম্যাচের ১২ মিনিটে গোল করেন ব্রাজিলের আলেক্স স্যান্দ্রো। এ সময় গ্যাব্রিয়েল জেসুস ডানদিক থেকে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন স্যান্দ্রোকে। স্যান্দ্রো কাছ থেকে শট নিয়ে জালে জড়ান। তার গোলটি প্রথমার্ধে আর শোধ দিতে পারেনি পেরু। যদিও বলের দখল বেশি ছিল পেরুর কাছে। এমনটি অন টার্গেটেও বেশি শট নেয় তারা।

প্রথমার্ধে ৫৫ শতাংশ বলের দখল ছিল পেরুর কাছে। তারা গোলপোস্টে ৫টি শট নেয়। তার মধ্যে ২টি ছিল অন টার্গেটে। অন্যদিকে ব্রাজিল গোলপোস্টে ৪টি শট নেয়। তার মধ্যে ১টি ছিল অন টার্গেটে। সেটি থেকেই গোল করেন স্যান্দ্রো।

বিরতির পর নিজেদের দারুণভাবে গুছিয়ে নেয় ব্রাজিল। আরও তিনবার পেরুর জালে বল জড়ায়। ৬৮ মিনিটে নেইমার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এ সময় মাঝ মাঠ থেকে ফ্রেড বল বাড়িয়ে দেন নেইমারকে। বল পেয়ে নেইমার দুই কদম ডানদিকে সরে শট নেন। পেরুর রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ের ফাঁক গলে বল জালে জড়ায়। গোলরক্ষক ঝাপিয়ে পড়েও বলের নাগাল পাননি।

এরপর ৯০ মিনিটে এভারটন রিবেইরো দারুণ এক গোল করেন। এ সময় বক্সের বাইরে থেকে নেইমারের পাস থেকে বামদিকে ডি বক্সের মধ্যে বল পান রিকারলিসন। তিনি সেটি ডানদিকে বাড়িয়ে দেন এভারটনকে লক্ষ্য করে। এভারটন পা লাগিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান। পেরুর গোলরক্ষক পেদ্রো গ্যালাসির কিছুই করার ছিল না।

এরপর  যোগ করা সময়ে (৯০+৩) গোল পান রিকালিসনও। এ সময় খুব কাছ থেকে তার নেওয়া শট পেরুর রক্ষণভাগের খেলোয়াড় ফেরান। ফিরে আসা বল আবার পেয়ে যান। আবার শট নিয়ে জালে জড়ান। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে পেরুকে উড়িয়ে দিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

‘বি’ গ্রুপে বৃহস্পতিবার (২৪ জুন) তৃতীয় ম্যাচে সকাল ৬টায় কলম্বিয়ার মুখোমুখি হবে নেইমার-জেসুসরা। আর ২৮ জুন রাত ৩টায় ইকুয়েডরের বিপক্ষে লড়বে তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

পেরুকে পাত্তাই দিলো না ব্রাজিল

প্রকাশিত সময় : ১১:০০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১