মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে ৩টি করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্যে আজ রোজ শুক্রবার সময় বিকাল ৪ ঘটিকায় ২৩ নং ওয়ার্ডের পাঁচানীমাঠ সেখেরচক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জসির, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, সাহিত্য বিষয়ক সম্পাদক সুলতানুর আরেফিন, নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম সানি, সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক রাশেদুল করিম রোজেল, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ইশতিয়াক আহম্মেদ হ্যাপি প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 
























