সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জল সরকার চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। শনিবার বিকাল ৪ টা ৩০ মিনিটে আলুপট্টি এলাকায় তার বাড়িতে উপস্থিত হয়ে তার শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন এবং তার দ্রুত আশু সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, নগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সানি প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 
























