শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চার বিভাগে ভারি বৃষ্টির আভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। অতিভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টার মধ্যে এই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ১২৫ মিলিমিটার।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৮, সন্দ্বীপে ১০৬, ফরিদপুরে ৬৩, চট্টগ্রামে ৯২, চাঁদপুর ও মাইজদীকোর্টে ৭৪, টেকনাফে ৮১, সিলেটে ২১, রাজশাহীতে ৮, রংপুরে ৪, খুলনায় ৪৭ ও বরিশালে ৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চার বিভাগে ভারি বৃষ্টির আভাস

প্রকাশিত সময় : ০২:৪৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১