রাজশাহী মহানগরীর ২২ নং ওয়ার্ড সাগরপাড়া এলাকায় মুক্তিসংঘ ক্লাবের উদ্যোগে দরিদ্র জনসাধারণের মাঝে ঔষধ ও মাস্ক বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক জননেতা মোঃ ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিসংঘ ক্লাবের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ কিশলু, সহ-সম্পাদক আব্দুল জাব্বার, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, সহ-ক্রীড়া সম্পাদক কবির হোসেন প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 

























