শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

রাজশাহীতে ৮ কেজি  গাঁজাসহ মো. সাহাবুল (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার(১৯ জুুন) সকাল ৭টায় পবা থানাধীন বাঘসাড়া মুন্নাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত সাহাবুল রাজশাহীর পবা থানাধীন তেঘর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম শনিবার  সকালে মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পবা থানার বাঘসাড়া মুন্নাপাড়া এলাকায় একজন ব্যাক্তি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সকাল ৭ টায় ঘটনাস্থলে পৌঁছে পালানোর চেষ্টাকালে সাহাবুলকে গ্রেফতার করেন। এ সময় তার দখল হতে ৮ কেজি গাঁজা উদ্ধার হয়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উক্ত গাঁজা অপর মাদক ব্যবসায়ী মো. হাসিবুলের নিকট হতে সংগ্রহ করে বিক্রয়ের জন্য নিজের কাছে রেখেছে। সে আরও জানায়, তারা একত্রে দীর্ঘদিন গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

প্রকাশিত সময় : ০৫:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১