রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও ৮২ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৪১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এটি ৫৫ দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। এদরে মধ্যে খুলনা বিভাগেই ৩২ জনের মৃত্যু হয়। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫৪৮ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনে।

রবিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন। এসময়ে ২২ হাজার ২৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ২৭ হাজার ৭৩৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।

মারা যাওয়া ৮২ জনের মধ্যে খুলনা বিভাগেরই ৩২ জন। এছাড়া, ঢাকায় ২১, চট্টগ্রামে ৯, রাজশাহীতে ১২, সিলেটে ২, রংপুরে ১, বরিশালে ১ জন এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ৫৫ জন পুরুষ এবং ২৭ জন নারী। এদের মধ্যে ৩ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৩ হাজার ৫৪৮ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৭১২ জন এবং নারী ৩ হাজার ৮৩৬ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৮ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২১, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের ৯ এবং ২১ থেকে ৩০ বছরের ২, ১১ থেকে ২০ বছরের ১ জন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় আরও ৮২ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৪১

প্রকাশিত সময় : ০৮:২৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১