রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা: ২৪ ঘণ্টায় আরও ৭৬ মৃত্যু, শনাক্ত ৪৮৪৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭৬ জন। এর আগে, গতকাল ৭৮ জন ও গত পরশু ৮২ জনের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪ হাজার ৮৪৬ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৯ দশমিক ২৭ শতাংশ ও গত পরশু ছিল ১৬ দশমিক ৩৮ শতাংশ।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৫ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করে আরও ৪ হাজার ৮৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৬১ হাজার ১৫০ জন।

এর আগে, গতকাল ৪ হাজার ৬৩৬ জনের করোনা শনাক্ত হয়। আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৬ জনের মধ্যে ৪২ জন পুরুষ ও ৩৪ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, আট জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২৩ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৩৭ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনা: ২৪ ঘণ্টায় আরও ৭৬ মৃত্যু, শনাক্ত ৪৮৪৬

প্রকাশিত সময় : ০৮:০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১