রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুইবার স্থগিতের পর অবশেষে বিয়ে করলেন অ্যাডাম জাম্পা

দীর্ঘদিনের বান্ধবী হ্যাটি লেই পালমারকে সম্প্রতি বিয়ে করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম জাম্পা। এর আগে করোনাভাইরাসের কারণে একবার নয়, দুইবার তাকে বিয়ে স্থগিত করতে হয়েছিল। অবশেষে গত সপ্তাহে বিয়ের পিঁড়িয়ে বসেন জাম্পা।করোনার কারণে গত বছর থমকে গিয়েছিল পৃথিবী। এই মহামারি থেকে বাঁচতে প্রায় দেশে লকডাউন শুরু হয়। যার কারণে জাম্পাকে তার বিয়ের পরিকল্পনা স্থগিত রাখতে হয়। কেবল এই অজি তারকা নয়, অনেক ক্রিকেটারকে তাদের বিয়ের অনুষ্ঠান পেছাতে হয় একই কারণে।

জাম্পার বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে ‘কেট উইলা’ নামের এক বিবাহ আয়োজক গ্রুপ। নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রামে জাম্পা ও তার হবু স্ত্রী পালমারের এক ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘পৃথিবীর সমস্ত সুখ জাম্পার প্রাপ্য! তৃতীয়বারের পরিকল্পনায় বিয়ে। ধন্যবাদ কোভিডকে। তারা গত সপ্তাহে বন্ধনে আবদ্ধ হলেন।’

পোস্ট করা ছবিতে দেখা যায়, জাম্পা কালো স্যুট পরে আছেন এবং তার স্ত্রীর গায়ে বিয়ের সাদা গাউন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুইবার স্থগিতের পর অবশেষে বিয়ে করলেন অ্যাডাম জাম্পা

প্রকাশিত সময় : ০৪:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১