রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফিনল্যান্ডের স্বপ্নভঙ্গের রাতে বেলজিয়ামের তিনে তিন

প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে এসে নজর কেড়েছে ফিনল্যান্ড। রক্ষণাত্মক ফুটবলে বেলজিয়ামকে আটকে রেখে পরের পর্বের জন্য সম্ভাবনা জাগিয়েছিল দলটি। কিন্তু শেষের দিকে লুকাকুদের একের পর এক আক্রমণ সামলে ব্যর্থ হয় তারা। টানা তিন ম্যাচে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখলো রবের্তো মার্তিনেসের দল।

সোমবার রাতে রাশিয়ার সেন্ত পিতার্সবুর্গে ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে ২-০ গোলে জিতেছে বেলজিয়াম। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর রোমেলু লুকাকুর গোলে স্বপ্নভঙ্গ হয় ফিনল্যান্ডের।

ম্যাচের শুরু থেকে এক চেটিয়া আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বেলজিয়াম। শক্তির দিক থেকে পিছিয়ে থাকলেও জমাট রক্ষণে লুকাকু, এদেন আজার ও টিএনএজার জেরেমি দোকুদের সুযোগ তৈরিতে ব্যর্থ করে দেয় ফিনল্যান্ড। প্রথমার্ধে গোল শূন্য ড্রয়ের পর আশা দেখে দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতে ইডেন হ্যাজার্ডের শট রুখে দেন ফিনল্যান্ড গোলরক্ষক লুকাস।৬৫তম মিনিটে এগিয়ে যেতে পারতো বেলজিয়াম। ডে ব্রুইনের কাছ থেকে বল পেয়ে বল জালে জড়ান লুকাকু। তবে সামান্যের জন্য তিনি অফসাইডে থাকায় রেফারি ভিএআরের সাহায্যে গোলটি বাতিল করেন । ৭৪তম মিনিটে গোলরক্ষকের ভুলে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ফিনল্যান্ড। সাত মিনিটের ব্যবধানে আসরে নিজের তৃতীয় গোলটি করেন ইন্টার মিলান তারকা লুকাকু। এতেই পরাজয়ের সঙ্গে ইউরোর স্বপ্নভঙ্গ হয় ফিনল্যান্ডের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফিনল্যান্ডের স্বপ্নভঙ্গের রাতে বেলজিয়ামের তিনে তিন

প্রকাশিত সময় : ০৯:৩৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১