নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়ন পিপুলশন দড়ি পাড়া গ্রামে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক খামারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকাল আনুমানিক ৬ টার দিকে উপজেলার পিপুলশন দড়ি পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত খামারী আব্দুর রাজ্জাক পিপুলশন দড়ি পাড়া গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, তাহার নিজ মুরগীর খামারে প্রতিদিনের ন্যায় ফ্যানের লাইন দিতে গিয়ে বৈদ্যুতিক লাইনে তার হাতের স্পর্শে এ দূর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান। এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক: 
























