সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে দরিদ্র পরিবারের মাঝে কালের কন্ঠ শুভসংঘ’র খাদ্য সহায়তা প্রদান

মা-বাবা আর ছেলে-মেয়েদের নিয়ে এতদিন ভালো ভাবেই সংসার চললেও করোনার পর থেকে টানাপোড়েন বেড়েছে। তাই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন অসহায় দরিদ্র পরিবার গুলো। তাদের এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে কালের কন্ঠ শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় রাজশাহী মহানগরীর ৩০০ হকারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। সহায়তা পেয়ে আলম বলেন, ‘করোনার জন্য আমরা খুব সংকীর্ণ জীবন কাটাচ্ছি। এই সময়ে বসুন্ধরা গ্রুপের খাবার পেয়ে খুব উপকার হলো। ছেলে মেয়ে নিয়ে কিছুদিন খেয়ে বাঁচতে পারব।

বিপদে আমাদের পাশে দাঁড়ানোয় ধন্যবাদ তাদের।’ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘করোনাকালীন সময়ে মানুষের যে দুঃখ, দুর্দশা চলছে এটি নিরসনের জন্য যে যার যার মত মানুষের পাশে দাঁড়াচ্ছে। এরই অংশ হিসেবে বসুন্ধরা গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোবহান সাহেব দেশের প্রতিটি উপজেলায় ৩০০ জন পরিবারকে উপহার দিচ্ছে। এই মহৎ উদ্যোগের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আপনাদের অসময়ে পাশে দাঁড়ানোর জন্য নিশ্চয় তিনি সকলের দোয়া পাবেন। আমি মনে করি যাদের সামর্থ্য রয়েছে তারা সকলে এভাবে সরকারের পাশাপাশি জনগণের পাশে এগিয়ে আসে তাহলে তাদের কষ্ট অনেকটাই লাঘব হবে।’

এসময় আরো উপস্থিত ছিলেন-কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কন্ঠ’র পাবনা জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানা, বাংলাদেশ প্রতিদিনের রাজশাহী জেলার ব্যুরো প্রধান কাজী শাহেদ, বাংলা নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট শরীফ সুমন, কালের কণ্ঠের নিজস্ব ফটো সাংবাদিক সালাউদ্দিন, এস এ বাপ্পী, আতিকুল ইসলাম কৌশিক, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুজ্জামান নবাবসহ অমিত হাসান, শাহিনুল ইসলাম, জেসমিন আরা ফেরদৌস , মুত্তাকিন আলম, রাজশাহী কলেজ শাখার সাব্বির, মরিয়ন্নেছা, লিমা।

তানোর: রাজশাহী জেলার তানোর উপজেলায় ৩০০ অতিদরিদ্র পরিবারের মুখে হাসি ফুটিয়েছে কালের কন্ঠ শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, তিন কেজি ডাল ও তিন কেজি আটা দেওয়া হয়। আজ শনিবার(২১ আগস্ট) উপজেলার চাঁন্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্যসামগ্রী বিতরণ করে শুভসংঘের সদস্যরা। খাদ্য সহায়তা পেয়ে আব্দুল ওয়াহাব নামের এক উপকারভোগী বলেন, ‘আমরা ঘরে স্বামী-স্ত্রী থাকি। খ্যাত-খামারত কাম করে খাই। খুব কষ্টে আছি। কোন রকম সংসার চলছে। একটা ছেলে আছে তারই সংসার চলে না আমারেও দিতে পারে না। তোমাদের চাল পেয়ে শান্তি পাইছি। ১৫ দিন খাইতে পারব। আল্লার কাছে বসুন্ধরা মালিকের দীর্ঘজীবী কামনা করি।’

জহুরা বেগম নামের এক উপকারভোগী বলেন, ‘আমি একলাই থাকি একলাই খাই। চেয়ারম্যানের বাড়িতে কাম করি। কাম না করলে কেউ দেয় না। তোমরা আইজ দিলা। এইটা দিয়া ২০ দিন চলবে। আল্লা আরো বরকত দিক। আমরা আরো খাইতে পাব।’ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে চাঁন্দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সাহেবের সুনাম দেশের সব জায়গায় ছড়িয়ে আছে। সাধারণ মানুষের কর্মসংস্থানের জন্য বিভিন্ন ব্যবসা গড়ে তুলেছেন। করোনাকালীন সময়ে অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা দিচ্ছেন। এজন্য তাকে মন থেকে দোয়া করি ও কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে যেন তাদের এই সহায়তার হাত বাড়িয়ে দিতে পারে সেজন্য আপনারা সবাই দোয়া করবেন।’ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন-কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, ইউপি সদস্য ফেরদৌসী বেগম, কালের কণ্ঠের নিজস্ব ফটো সাংবাদিক সালাউদ্দিন, এস এ বাপ্পী, আতিকুল ইসলাম কৌশিক, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন।

গোদাগাড়ী: ভিক্ষাবৃত্তি করেন রুমেলা বেগম। বয়স ৭৫ হয়েছে। পঞ্চাশ বছর আগে তাকে ছেড়ে চলে যায় স্বামী ৷ এরপর থেকে এক মানসিক প্রতিবন্ধী ছেলে নিয়ে খেয়ে না খেয়ে বেঁচে আছেন। বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পেয়ে রুমেলা বলেন, আমার এক পাগল বেটা ছাড়া কেউ নাই। চাইয়্যা-চিন্তে খাই। ফেতরা চাইয়্যা লই। কেউ দেয় কেউ দেয় না। তা দিয়া কোন রকম খাই। তোমাদের সাহায্য পাইয়্যা ভালো লাগছে। আইজ রোজা আছি মহরমের। তোমাদের জন্য দোয়া করব। নাবিয়া খাতুন নামের এক উপকারভোগী বলেন, মাইনষেরতে ভিক্ষা কইরা খাই। আমারে কেউ খাইতে দিলে তার জন্য দোয়া করি। আইজ বসুন্ধরা খাবার দিল, আমার ধনেরা বাইচা থাক। কামে বরকত দেক। কামে বরকত না দিলে তো আমি পামু না।

আজ শনিবার গোদাগাড়ী উপজেলায় তাদের মতো ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কালের কন্ঠ শুভসংঘ। এছাড়া সকলের মাঝে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনামূলক পরামর্শ দেওয়া হয়। উপজেলার পিরিজপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল করিম শিবলী বলেন, করোনার এই প্যানডেমিক সময়ে বসুন্ধরা গ্রুপ মানুষের পাশে হাত বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে খাদ্য সহায়তা দিয়েছে। শুধু তাই নয় তারা পুরো দেশব্যাপী অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে। আমি দেখেছি তারা রংপুর বিভাগের সব জেলায় ২৪ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে। রাজশাহী বিভাগেও ২৪ হাজার পরিবারকে দিচ্ছে। দেশে অনেক বিত্তবান আছে। কিন্তু সবাই সহায়তার হাত বাড়িয়ে দেয় না। বসুন্ধরা গ্রুপ দিয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ বসুন্ধরা গ্রুপের জন্য আপনারা খাস দিলে দোয়া করবেন। তারা যেন আবারো আপনাদের সহায়তা করতে পারে।

এসময় আরো উপস্থিত ছিলেন, কালের কন্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কন্ঠ’র নিজস্ব ফটো সাংবাদিক সালাউদ্দিন, এস এ বাপ্পী, আতিকুল ইসলাম কৌশিক, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবনসহ গোদাগাড়ীর সেচ্ছাসেবী মনিরুল ইসলাম বকুল, শফিউল ইসলাম মুক্তা, তাজউদ্দিন আহমেদ, মেম্বার মো. রফিকুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

রাজশাহীতে দরিদ্র পরিবারের মাঝে কালের কন্ঠ শুভসংঘ’র খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত সময় : ০৫:০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১