সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলংকার দল ঘোষণা

আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে শ্রীলংকা। এ লক্ষ্যে রোববার ৩০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। দীর্ঘদিন পর দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল।

৩১ বছর বয়সী সাবেক লংকান অধিনায়ক চান্দিমাল ফিরলেও অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিমুথ করুণারত্নে এবং সুরাঙ্গা লাকমালের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যথারীতি উপেক্ষিত আছেন।

এদিকে দলে প্রথমবার ডাক পেয়েছেন দিলশান মধুশানাকা, সাহান অরহান্দা, মহেশ থীক্ষনা এবং পুলিনা থারাঙ্গা। কাঁধের ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান কুশাল পেরেরা।

সবশেষ ভারত সিরিজের মতো এ সিরিজেও শ্রীলংকার অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার দাসুন শানাকা। আগামী ২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে মাঠে গড়াবে সিরিজের সব ম্যাচ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

শ্রীলংকা দল:

দাসুন শানাকা (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসঙ্কা, চারিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, মিনোদ ভানুকা, দীনেশ চান্দিমাল, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, সাহান অরহান্দা, নুয়ান প্রদীপ, দিলশান মধুশানাকা,লাহিরু কুমারা, আকিলা ধনঞ্জয়া, প্রবীণ জয়বিক্রম, মহেশ থীক্ষনা, পুলিনা থারাঙ্গা, রমেশ মেন্ডিস, লক্ষণ সান্দাকান, অসিথা ফার্নান্দো, শান জয়রত্নে, ধনঞ্জয়া লক্ষণ, শিরন ফার্নান্দো, লাহিরু মধুশঙ্কা (ফিটনেস সাপেক্ষে)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলংকার দল ঘোষণা

প্রকাশিত সময় : ০৯:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১