রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একদিনে হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তির সংখ্যা বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ২৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে কোনো রোগীর মৃত্যু হয়নি।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৫৮ জন। এদের মধ্যে ২১২ জনই ঢাকার আর ঢাকার বাইরে ৪৬ জন।

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৩৫৫ জন রোগী ভর্তি আছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত ৮ হাজার ৫৭৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭ হাজার ৪৫৮ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

একদিনে হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তির সংখ্যা বেড়েছে

প্রকাশিত সময় : ০৮:২৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১