শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকাসহ উত্তরাঞ্চলে ভারী বর্ষণের আভাস

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় ঢাকা বিভাগসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বলেন, সেই সাথে উত্তরাঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তিনি জানান, আর ও দু’তিন দিন একইভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামি ২৮ আগস্ট থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। পরবর্তী তিন দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নেত্রকোনায় সর্বোচ্চ ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া রাঙ্গামাটি ৫৩, চুয়াডাঙ্গা ৪৭, নিকলি ও কুতুবদিয়া ৪৩, ডিমলা ৩৮, রাজারহাট ৩৫, তাড়াশ ৩৩, টেকনাফ ৩০, শ্রীমঙ্গল ২৮ এবং চট্টগ্রামে ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম শ্রীমঙ্গলে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘন্টায় ৩০ কিলোমিটার পর্যন্ত বাড়ে।

আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে এবং বৃহস্পতিবার সুর্যোদয় ভোর ৫টা ৩৮ মিনিটে।
সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকাসহ উত্তরাঞ্চলে ভারী বর্ষণের আভাস

প্রকাশিত সময় : ০৩:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১