মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশেও দেখা যাবে দুই ভিন্ন জাতীয় দল: পাপন

ছাঁয়া জাতীয় দল নয়, এবার দুটি ভিন্ন জাতীয় দলই গড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)- এমনটাই জানিয়েছেন দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বাংলাদেশের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি সিরিজ নিয়েও কথা বলেছেন বিসিবি সভাপতি। বায়োবাবল আয়োজন এবং রক্ষনাবেক্ষণে পটু বাংলাদেশকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া, তাও জানাতে ভোলেননি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াডের গভীরতা প্রসঙ্গে তার মত, দলে কাকে রেখে কাকে খেলাবেন তা নিয়েই মধুর সমস্যায় পড়েছে টিম ম্যানেজমেন্ট।

মাঠের ক্রিকেটে টাইগারদের পরাজয় মেজাজ খারাপ হয় জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন বলেন, আমার একটা খারাপ দিক হলো বাংলাদেশ হারলে আমি মেনে নিতে পারি না। কারণ বাংলাদেশ হারলে আমার মেজাজ খারাপ হয়। আমার বউ-বাচ্চারা কেউ আমার সামনে আসে না। আমার মতো আরও অনেকেই আছে যারা হার মেনে নিতে পারে না। এতটা খারাপ লাগে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট)  রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।  সেখানেই নিজের বক্তব্য দেয়ার সময় বিসিবি প্রেসিডেন্ট এ তথ্য জানান। একইসঙ্গে তিনি নতুন মাঠ তৈরি, বায়োবাবলের সফলতা এবং টি-টোয়েন্টি স্কোয়াডের গভীরতা নিয়েও কথা বলেছেন।

নাজমুল হাসান পাপন বলেন, করোনাকালীন পরিস্থিতিতে খুব জলদি দুটি ভিন্ন জাতীয় দলের বিরুদ্ধে একসাথে মাঠে দেখা যাবে বাংলাদেশের দুটি ভিন্ন দল। বিসিবি নিজের অর্থায়নেই মাঠ গড়তে প্রস্তুত। যেকোনো ব্যক্তিগত প্রপার্টি অথবা মানানসই জমি পেলেই বিসিবি সেটা অধিগ্রহন করে মাঠ বানানোর কাজ শুরু করবে।

দীর্ঘদিন ধরেই বোর্ড সভাপতির দায়িত্বে রয়েছেন পাপন। তবে শারিরীক অসুস্থতার কারণে ডাক্তার তাকে ক্রিকেট থেকে দুরে থাকার পরামর্শ দিয়েছেন। বোর্ডে থাকলেও যেন মেজাজ খারাপ কিংবা অন্যান্য বিষয়গুলো না করেন সে কথা বলেছেন ডাক্তাররা। পাপন বলেন, এটা আসলে অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে যা নিয়ে আমার আগে ধারণা ছিল না। ডাক্তারের পক্ষ থেকে আমাকে বারবার বলা হয়েছে যে ক্রিকেট থেকে যতো তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে। অন্তত বোর্ডে থাকলেও এই জিনিসগুলো যেন না করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশেও দেখা যাবে দুই ভিন্ন জাতীয় দল: পাপন

প্রকাশিত সময় : ০৬:০০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১