রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামেকের করোনা ইউনিটে আরো ৬ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৪ জন, উপসর্গ নিয়ে ১ জন এবং নেগেটিভ হয়েও ১ জন মারা গেছেন।

বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। নতুন ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ,  নাটোর ও নওগাঁর  ১ জন করে মোট ৪ জন মারা গেছেন। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে নাটোরের ১ জন এবং করোনা নেগেটিভ হওয়ার পর চাঁপাইনবাবগঞ্জের ১ জন মারা গেছেন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২০৯ জন। একদিনে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ২৯ জন।

এর আগে বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের দুটি পিসিআর ল্যাবে ৬৯৯ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।  পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৬.৮১%।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রামেকের করোনা ইউনিটে আরো ৬ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৬:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১