সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামেক করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনায় এবং দুইজন মারা যান উপসর্গ নিয়ে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

গত তিন মাসের মধ্যে এ হাসপাতালে এটিই একদিনে সর্বনিম্ন মৃত্যু উল্লেখ করে রামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়া চারজনের মধ্যে রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও কুষ্টিয়ার একজন। নতুন মারা যাওয়াদের সবাই পুরুষ; যাদের মধ্যে দুইজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছেন ৩০ জন। এছাড়াও একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৯২ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ৮৪ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮৫ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ২৩ জন।

শামীম ইয়াজদানী আরও জানান, বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ২৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ২ দশমিক ২২ শতাংশ বেড়ে সংক্রমণের হার ১৯ দশমিক ০৩ শতাংশ। যা আগের দিন বুধবার ছিল ১৬ দশমিক ৮১ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রামেক করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০২:০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১