মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেলে করোনায় ৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকাল ৮ টা থেকে রবিবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ৭ জন।

তবে আগেরদিন মৃত্যু হয় ৮ জনের। তার আগেরদিন তিনমাসের মধ্যে সর্বনিম্ন ৪ জন মারা যান। এ নিয়ে আগস্ট মাসের ২৯ দিনে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৩৫ জনে।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ৭ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন মাত্র দুইজন। আর ৪ জনেরই মৃত্যু হয়েছে করোনা উপসর্গে। এছাড়া একজন মারা গেছেন করোনা নেগেটিভ অবস্থায়। মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন। আর চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরের রয়েছেন একজন করে তিনজন। সর্বশেষ একদিনে করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন মাত্র ৩০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭৬। এদের মধ্যে ৭৫ জন করোনা পজেটিভ রোগী। তবে হাসপাতালটির করোনা ইউনিটে এখনো ৫১৩টি বেডে প্রস্তুত রাখা হয়েছে কোভিড রোগীদের চিকিৎসার জন্য।

এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী মেডিকেলে করোনায় ৭ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৪:০১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১