শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৭ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ শুরু

কুমিল্লায় ট্রেন ও সবজিবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনার সাত ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ শুরু হয়েছে। রোববার (২৯ আগস্ট) ৯টা ১৫ মিনিটে বিজয় এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ের ঊধ্বতর্ন সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার। তিনি বলেন, দুর্ঘটনায় মহানগর এক্সপ্রেসের ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে শনিবার (২৮ আগস্ট) রাত ২টার দিকে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে ট্রেন ও সবজিবাহী পিকাপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাত থেকে সকাল সোয়া ৯টা পর্যন্ত চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল। খবর পেয়ে রোববার ভোর ৪টায় লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৭ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ শুরু

প্রকাশিত সময় : ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১