রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে রেল যোগাযোগ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা রেলওয়ের স্টেশন মাস্টার মিজানুর রহমান।

এর আগে রোববার রাত ১২টা ৪০ মিনিটের দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।

উথলী রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে ডিজেল নিয়ে নাটোরের উদ্দেশে ৩০টি বগি নিয়ে মালবাহী ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনে আসে। ক্রসিংয়ের জন্য ট্রেনটি ২ নম্বর লাইনে নেয়া হয়। রাত ১২টা ৪০ মিনিটের দিকে ক্রসিং শেষে ট্রেনটি নাটোরের উদ্দেশে ছাড়ে। ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে এ লাইনে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। বর্তমানে এ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

প্রকাশিত সময় : ০২:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১