শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে

বাংলাদেশি নাগরিকদের জন্য ইতালির ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দুই ডোজ টিকার প্রমাণপত্র প্রদর্শন করে বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের মধ্যে যাদের রেসিডেন্সি কার্ড রয়েছে তারা দেশটিতে ফিরতে পারবেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে।

সোমবার (৩০ আগস্ট) রোমের বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সো ২৮ আগস্ট দেশটিতে প্রবেশ সংক্রান্ত একটি অধ্যাদেশে স্বাক্ষর করেন। যা ইতালির সময় মঙ্গলবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। আটকে পড়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সম্পর্কিত প্রযোজ্য ধারাগুলো ব্যাখ্যাসহ শিগগিরই জানানো হবে।

ইতালির জারি করা আদেশে বলা হয়েছে, ইতালিতে প্রবেশের ক্ষেত্রে ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি অনুমোদিত টিকা গ্রহণ করতে হবে। এটি সব দেশের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য টিকার সনদ ছাড়াও ফ্লাই করার ৭২ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টে করোনার অবশ্যই নেগেটিভ রিপোর্ট আসতে হবে। বিমানবন্দরে পৌঁছানোর পর করোনার টেস্ট করা হবে এবং নিজ খরচে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে।-ভোরের কাগজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইতালির ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে

প্রকাশিত সময় : ০৮:২৩:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১