রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বিকেলে

চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। জানা গেছে, বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন।

বৈঠক সূত্র জানায়, প্রয়াত রাষ্টপ্রতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের ক্ষেত্রে নেতা-কর্মীদের স্বাভাবিকভাবে অংশগ্রহণে পুলিশ কর্তৃক সংখ্যা সীমিতকরণসহ নানারকম শর্তারোপ এবং সারাদেশে কর্মসূচি পালনে পুলিশি ও সরকার দলীয় সশ্রস্ত্র ক্যাডারদের হামলা ও গ্রেপ্তারের বিষয় এ্যাজেন্ডা হিসেবে ধরে আলোচনা করা হবে।

এছাড়া ব্রক্ষপুত্র ও যমুনার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহ বৃদ্ধি ও এর গতি প্রবাহ বিশ্লেষন, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ন এলাকা প্লাবিত, সিরাজগঞ্জে ব্যাপক নদী ভাঙন, পানিবন্দী লাখো মানুষের সহায়তায় সরকারের প্রস্তুতির অভাব ও সামগ্রিক ব্যর্থতা উল্লেখ করে বিএনপির করনীয় নিয়ে আলোচনা করা হবে বৈঠকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বিকেলে

প্রকাশিত সময় : ০৩:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১